সেন্ট লুসিয়ায় বৃষ্টি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেন্ট লুসিয়া টেস্টের তৃতীয় দিনের পুরোটাই বৃষ্টিতে ভেসে গেছে। আগের দিন চা-বিরতির আগে-পরে বোলিং-ব্যাটিং দুই বিভাগেই প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার আভাস দিচ্ছিল স্বাগতিক দল। মাত্র ১৬ বলে ২ রানের মধ্যে শেষ ৪ উইকেট তুলে নিয়ে দুর্দান্ত খেলতে থাকা ভারতকে বেঁধে রাখে ৩৫৩ রানে। এরপর ব্যাট করতে নেমে ক্রেইগ ব্রাফেটের অপরাজিত ফিফটিতে ১ উইকেটে ওয়েস্ট ইন্ডিজের রান দাঁড়ায় ১০৭। ক্রিকইনফো।