সেপ ব্লাটারের শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শারীরিক অসুস্থতার পরও বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে উপস্থিত থাকার ইচ্ছা প্রকাশ করেছিলেন আফ্রিকার কালো মানুষের মুক্তির দূত নেলসন ম্যান্ডেলা। কিন্তু শেষ মুহূর্তের একটি দুর্ভাগ্যজনক ঘটনায় তা আর সম্ভব হলো না। আকস্মিক এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ম্যান্ডেলার ১৩ বছর বয়সী মেয়ের নাতনি জেনিন। কিক অফ কনসার্ট দেখে ফেরার পথে এ দুঃখজনক ঘটনা ঘটে।ফিফা সভাপতি সেপ ব্লাটার এ দুঃখজনক ঘটনায় নেলসন ম্যান্ডেলাকে সান্ত্বনা জানিয়ে একটি চিঠি দিয়েছেন। ম্যান্ডেলাকে অকৃত্রিম বন্ধুজন হিসেবে উল্লেখ করে ব্লাটার বলেছেন, ‘পুরো ফুটবল দুনিয়াই আজ শোকাহত। সশরীরে উপস্থিত থাকতে না পারলেও তিনি আমাদের চেতনায় থাকবেন।’