সেপ্টেম্বরে আসছে উইন্ডিজ এইচপি দল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ হাইপারফরম্যান্স দল। ১২ সেপ্টেম্বর ঢাকায় পৌঁছানোর পর ১৬ সেপ্টেম্বর থেকে তারা একাডেমি দলের বিপক্ষে খুলনায় খেলবে প্রথম চার দিনের ম্যাচ। সফরের বাকি সব ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে, প্রতিপক্ষ থাকবে বাংলাদেশ ‘এ’ দল। ২২ সেপ্টেম্বর থেকে চার দিনের ম্যাচ। ২৮ ও ৩০ সেপ্টেম্বর এবং ২ অক্টোবর তিনটি ওয়ানডে। এরপর ৪ ও ৫ অক্টোবর দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে সফরকারীরা।