সেভ হলো না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধরুন, কোনো কুইজ অনুষ্ঠানে আপনাকে জিজ্ঞেস করা হলো, বিশ্বকাপে এক ম্যাচে সর্বোচ্চ সেভ কয়টি? কদিন আগেই টিম হাওয়ার্ডের কীর্তিটা চোখে এখনো ভাসছে বলে আপনি নিশ্চয়ই বলে দেবেন—১৬টি। উত্তর ভুল! ১৬টি নয়, এখন বিশ্বকাপে এক ম্যাচে সর্বোচ্চ সেভের সংখ্যা ১৫টি। তবে রেকর্ডের মানুষটির নাম হাওয়ার্ডই আছে। শুধু বাদ পড়েছে তাঁর করা একটি সেভ। বেলজিয়ামের বিপক্ষে ম্যাচে ২২ মিনিটের মাথায় টবি অল্ডারভেইরেল্ডের শটটি আটকানোয় হাওয়ার্ডের কৃতিত্ব আছে। তবে ফিফার নিয়মানুসারে এটি সেভ হিসেবে গণ্য হবে না! কারণ, ওই শটটি গোলমুখে ছিল না। ইএসপিএন।