সেভিয়ার কাছে বার্সেলোনার হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ জেতা স্পেনের আটজন ফুটবলার খেলেন বার্সেলোনার হয়ে। আছেন লিওনেল মেসির মতো তারকা ফুটবলার। তার পরও গতকাল শনিবার স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগের খেলায় সেভিয়ার কাছে ৩-১ গোলে হেরে গেছে ক্লাবটি! চোখ কপালে ওঠার মতো খবর, কিন্তু পরের তথ্যটি শুনলে বিস্ময় কিছুটা হলেও কমার কথা। এ ম্যাচে বিশ্বকাপ জয়ী স্পেনের আটজন তারকার সবাইকেই যে বিশ্রামে রেখেছিল বার্সেলোনা!মূল একাদশে রাখা হয়নি এ মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা তারকা লিওনেল মেসিকেও। দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে ইব্রাহিমোভিচের বদলি হিসেবে নামানো হয় মেসিকে। তবে সতীর্থদের কাছে থেকে সেভাবে সহায়তা না পেয়ে নিজেকে সেভাবে তুলে ধরতে পারেননি তিনি।দুর্বল দল নিয়েও খেলার ২১ মিনিটের মাথায় ইব্রাহিমোভিচের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। কিন্তু যতই সময় গড়িয়েছে ততই নিষ্প্রাণ মনে হয়েছে গতবারের লিগ জয়ী দলটিকে। অন্যদিকে দ্বিতীয়ার্ধে যেন দেখা মিলল যেন অন্য সেভিয়ার। ৬৩ মিনিটে গোল করে খেলায় সমতা আনেন সেভিয়ার লুইস ফ্যাবিয়ানো। ৭৩ মিনিটে সেভিয়াকে ২-১-এ এগিয়ে দেন বদলি খেলোয়াড় ফ্রেডরিক কানোতে। ১০ মিনিট পর কানোতে আরেকটি গোল করে বার্সেলোনার হারে ব্যবধানটা বাড়িয়ে দেন। ওয়েবসাইট।