সেমিতে গড়াল মহিলা হকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউসিবি মহিলা হকির সেমিফাইনালে উঠেছে দিনাজপুর মিউনিসিপ্যাল উচ্চবিদ্যালয়, বান্দরবান, নড়াইল ও কামরুন্নেসা বালিকা উচ্চবিদ্যালয়। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে কাল গ্রুপ পর্বের শেষ খেলায় কামরুন্নেসা স্কুল ২-০ গোলে আনন্দময়ী স্কুলকে ও নড়াইল ৩-০ গোলে বান্দরবানকে হারিয়েছে। সেমিফাইনাল দুটি হবে আগামীকাল। বেলা তিনটায় মিউনিসিপ্যালের মুখোমুখি হবে বান্দরবান, বিকেল সোয়া চারটায় নড়াইলের প্রতিপক্ষ কামরুন্নেসা বালিকা উচ্চবিদ্যালয়।