সেমিতে ফেদেরার-জোকোভিচ
ফ্রেঞ্চ ওপেনে দুজনই কাল পেয়েছেন কষ্টার্জিত জয়। দুজনের ম্যাচই গড়িয়েছে পাঁচ সেটে। দুজনকেই ঘুরে দাঁড়াতে হয়েছে শেষ চারের টিকিট পেতে। সেই রজার ফেদেরার আর নোভাক জোকোভিচই মুখোমুখি হবেন সেমিফাইনালে। হুয়ান মার্টিন দেল পেত্রোর কাছে প্রথম দুই সেটে হেরে গিয়েও ফেদেরার জিতেছেন ৩-৬, ৬-৭ (৪/৭), ৬-২, ৬-০, ৬-৩ গেমে। রেকর্ড-ছোঁয়া ৩১তম গ্র্যান্ড স্লাম সেমিফাইনালে উঠে গেলেন ফেদেরার। আর ‘পুরোনো বন্ধু’, ফ্রান্সেরই জো-উইলফ্রায়েড সোঙ্গার বিপক্ষে জোকোভিচ জিতেছেন ৬-১, ৫-৭, ৫-৭, ৭-৬ (৮/৬), ৬-১ গেমে। এএফপি। ওদিকে মেয়েদের কোর্টে শেষ চারে উঠে গেছেন ইতালির সারা ইরানি। এই প্রথম গ্র্যান্ড স্লামের শেষ চারে উঠলেন ২৫ বছর বয়সী। কাল ইতালিয়ান জার্মানির অ্যাঞ্জেলিক কারবারকে হারিয়েছেন ৬-৩, ৭-৬ গেমে। সেমিতে ইরানি মুখোমুখি হবেন সামান্থা স্টোসুরের। ২০১০ সালের রানারআপ স্টোসুর শেষ চারে উঠেছেন ডমিনিকা চিবুলকোভাকে উড়িয়ে দিয়ে (৬-৪, ৬-১)।