সেমিতে মেক্সিকো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডোপ-বিতর্কে পাঁচজন খেলোয়াড়কে হারিয়েও হাভিয়ের হার্নান্দেজের ঔজ্জ্বল্যে সচল মেক্সিকোর জয়রথ। পরশু এই স্ট্রাইকারের গোলেই কনক্যাকাফ গোল্ডকাপের সেমিফাইনালে উঠল বর্তমান চ্যাম্পিয়নরা। প্রথমে পিছিয়ে পড়েও মেক্সিকো গুয়াতেমালাকে হারিয়েছে ২-১ গোলে। পাঁচবারের চ্যাম্পিয়নদের সমতায় ফেরান আলদো ডি নাইগ্রিস। ৬৬ মিনিটে দর্শনীয় ব্যাকহিলে জয়সূচক গোলটি করেন চিচারিতো। বুধবার সেমিফাইনালে মেক্সিকোর প্রতিপক্ষ কোস্টারিকাকে টাইব্রেকারে (৪-২) হারানো হন্ডুরাস। রয়টার্স।