সেমিতে রেডব্যাকস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাইরন পোলার্ড ও শহীদ আফ্রিদিকে নিয়ে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে রানার্সআপ হয়ে চ্যাম্পিয়নস লিগে এসেছে সাউথ অস্ট্রেলিয়া রেডব্যাকস। আফ্রিদি এই টুর্নামেন্ট খেলছেন না, পোলার্ড খেলছেন মুম্বাই ইন্ডিয়ান্সে। আন্তর্জাতিক অভিজ্ঞতা আছে দলের মাত্র তিন ক্রিকেটারের, ফেবারিটের তালিকায় তাই ছিল না রেডব্যাকস। অথচ তারাই সবার আগে উঠে গেল চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টির সেমিফাইনালে। কাল রয়্যাল চ্যালেঞ্জার্ন্স বেঙ্গালুরুকে ৮ উইকেটে হারিয়ে টানা তৃতীয় জয় পেয়েছে রেডব্যাকস। প্রথমে ব্যাট করে ১৫৪ রান করেছিল বেঙ্গালুরু, আগের ম্যাচে ১১৩ রানের উদ্বোধনী জুটি গড়া ক্লিঙ্গার ও হ্যারিসের ১২২ রানের জুটিতেই নিশ্চিত হয়ে যায় রেডব্যাকসের জয়। ৩৮ বলে ৫৭ করেছেন ড্যানিয়েল হ্যারিস, আগের দু ম্যাচে ৭৮ ও ৫০ করা অধিনায়ক মাইকেল ক্লিঙ্গার করেছেন ৫৭ বলে অপরাজিত ৬৯। ওয়েবসাইট।