সেমিতেই মুখোমুখি আবাহনী-মোহামেডান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্লাব কাপ হকিতে কাল ২২ মিনিট পর্যন্ত ২-০-তে এগিয়ে থাকা আবাহনী শেষ পর্যন্ত ঊষার সঙ্গে ২-২ গোলে ড্র করল ।গোলগড়ে এগিয়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন ঊষা। এই ড্রয়ে ক্লাব কাপের সেমিফাইনালেই মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী-মোহামেডান। অন্য সেমিফাইনালে ঊষার প্রতিপক্ষ সোনালী ব্যাংক। দুটি সেমিফাইনালই আগামী মঙ্গলবার।