প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০৩ এর পর এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল খেলছে রিয়াল মাদ্রিদ। তবে এবারসহ সব মিলিয়ে ২২ বার সেমিফাইনাল খেলে অন্য ক্লাবগুলো থেকে যোজন যোজন দূরে অবস্থান করছে নয়বারের চ্যাম্পিয়নরা। দ্বিতীয় সর্বোচ্চ ১৩ বার সেমিতে উঠেছে এসি মিলান, বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনা। গত ১০ বছরে ছয়বার সেমিতে খেলা বার্সার এবারেরটা হবে টানা চতুর্থ সেমি। ইংলিশ ক্লাবগুলোর মধ্যে সবচেয়ে বেশি ১২ বার সেমিতে খেলার রেকর্ড ম্যান ইউর। এরপর আছে জুভেন্টাস, ১০ বার খেলেছে সেমিতে। পাঁচবারের চ্যাম্পিয়ন লিভারপুল নয়টি সেমিতে উঠে হেরেছিল মাত্র দুটিতে। আটবার শেষ চারে খেলেছে বেনফিকা, ইন্টারমিলান ও আয়াক্স আমাস্টারডাম। চ্যাম্পিয়ন হতে না পারা ক্লাবগুলোর মধ্যে চেলসি সর্বোচ্চ পাঁচবার উঠেছে সেমিতে। আর এবারই প্রথম শেষ চারে উঠল শালকে ০৪।