প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভ্যালেন্সিয়া, অ্যাটলেটিকো মাদ্রিদ ও অ্যাথলেটিক বিলবাও—স্পেনের এ তিনটি ক্লাব উঠেছে এবার ইউরোপা লিগের সেমিফাইনালে। কোনো একটি দেশের তিনটি ক্লাবের ইউরোপা লিগের (সাবেক উয়েফা কাপ) শেষ চারে ওঠা এই প্রথম নয়। এর আগে আরও তিনবার ঘটেছে এমন। ১৯৭৮-৭৯ মৌসুমে পশ্চিম জার্মানির ডুইসবুর্গ, বরুসিয়া মনশেনগ্লাডবাখ ও হার্থা বার্লিন। ২০০৬-০৭ মৌসুমে স্পেনের এসপানিওল, ওসাসুনা ও সেভিয়া। গত মৌসুমে পর্তুগালের বেনফিকা, ব্রাহা ও পোর্তো। ওই তিনবার শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছিল ওই তিন দেশের ক্লাব হার্থা বার্লিন, সেভিয়া ও পোর্তো। তবে ১৯৭৯-৮০ মৌসুমে সবাইকে ছাড়িয়ে গিয়েছিল পশ্চিম জার্মানি। সেবার সেমিফাইনালের চারটি দলই ছিল জার্মান—বায়ার্ন মিউনিখ, এইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট, স্টুটগার্ট ও ম’গ্লাডবাখ। চ্যাম্পিয়ন হয় ফ্রাঙ্কফুর্ট।