প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইনালে ওঠা হলো না বাংলাদেশের। আজ মঙ্গলবার অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিকদের ৩-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে গেছে নেপাল। আগামী বৃহস্পতিবার শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবেন নেপাল ও ভারতের মেয়েরা।প্রতিযোগিতায় সার্বিক পারফরম্যান্স বিবেচনায় এগিয়ে ছিল নেপাল। বাংলাদেশের সুযোগ ছিল স্বাগতিক হওয়ার সুবিধাটা নেওয়ার। কিন্তু সেই সুবিধা আদায় করতে পারেননি বাংলাদেশের মেয়েরা। ফাইনালে ওঠার লড়াইয়ে ভয় ছিল নেপালের অনু লামা ও যমুনাকে নিয়ে। মাঠের লড়াইয়ে বাংলাদেশের সেই আশঙ্কাটা মিথ্যে হয়নি।খেলার ১৭ মিনিটে হেড থেকে গোল করে নেপালকে এগিয়ে দেন যমুনা। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধের ৭৬ মিনিটে গোল ব্যবধান দ্বিগুণ করেন অনু লামা। এর নয় মিনিট পর বাংলাদেশের জালে দ্বিতীয় দফায় বল জড়িয়ে দেন যমুনা।