সেমিফাইনাল দিল্লিতেই হচ্ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সব ঝামেলা মিটে গেছে, দক্ষিণ দিল্লি মিউনিসিপ্যাল করপোরেশনের (এসডিএমসি) অনুমতি পেয়ে গেছে দিল্লির ফিরোজ শাহ কোটলা। যার অর্থ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালটা হচ্ছে দিল্লিতেই, আইসিসিকে আর নতুন ভেন্যু খুঁজতে হচ্ছে না। ঝামেলাটা ছিল নবনির্মিত গ্যালারির একাংশ আরপি মেহতা ব্লক নিয়ে। এসডিএমসির ছাড়পত্র ছাড়া ২০০০ আসনের ওই ব্লক দর্শকদের জন্য খুলে দিতে পারছিল না দিল্লি অ্যান্ড ডিসট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ)। অবশেষে কাল বিকেলে এসডিএমসি ছাড়পত্র দিয়েছে ডিডিসিএকে। ক্রিকইনফো।