সেমিফাইনাল স্বপ্ন টিকে থাকল পাকিস্তানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩২ রানের দারুন এক জয় দিয়ে সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন টিকিয়ে রেখেছে পাকিস্তান। ১৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১১৮ রানেই শেষ হয় অস্ট্রেলিয়ান ইনিংস। তবে হারের স্বাদ পেলেও শেষ চারে যাওয়া নিশ্চিত হয়ে গেছে অস্ট্রেলিয়ার। সেমিফাইনালে যাওয়ার লড়াইটা এখন হবে ভারত ও পাকিস্তানের মধ্যে। সুপার এইটে দুইটি ম্যাচেই হেরে বিদায় নিশ্চিত হয়ে গেছে দক্ষিণ আফ্রিকার। ভারতের বিপক্ষে আজ শেষ ম্যাচটা তাই তাদের জন্য শুধুই সৌজন্য রক্ষার। অন্যদিকে সেমিফাইনালে যেতে হলে ভারতকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততেই হবে। সেই সাথে হিসেবে করতে হবে রান রেটেরও। ১৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম পাঁচ ওভারের মধ্যেই দুই ওপেনার শেন ওয়াটসন ও ডেভিড ওয়ার্নারের উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায় অস্ট্রেলিয়া। পাকিস্তানী স্পিনারদের মোকাবিলা করতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে অসি ব্যাটসম্যানদের। ১২ ওভার শেষে চার উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল মাত্র ৫৮ রান। ষষ্ঠ উইকেটে ৪৫ রানের জুটি গড়ে খানিকটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন মাইক হাসি ও ম্যাথু ওয়াডে। কিন্তু সেটা জয়ের জন্য মোটেও যথেষ্ট ছিল না। অবশ্য শেষপর্যন্ত জয় না পেলেও শেষ চারে যেতে কোন সমস্যা হয়নি অস্ট্রেলিয়ার। আগেই জানা গিয়েছিল যে, ১১২ রান করতে পারলেই সেমিফাইনাল নিশ্চিত তাদের। তাই স্কোরবোর্ডে ১১২ রান জমা করা মাত্রই উল্লাস করতে দেখা গেছে মাইক হাসিকে। ৫৪ রান করে অপরাজিত ছিলেন হাসি। পাকিস্তানের পক্ষে চমত্কার বোলিং করে তিনটি উইকেট নিয়েছেন সাইদ আজমল। দুইটি করে উইকেট পেয়েছেন রাজা হাসান ও মোহাম্মদ হাফিজ।