সেমিফাইনালে ঊষা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ালটন ক্লাব কাপ হকির সেমিফাইনালে আগেই উঠে গিয়েছিল আবাহনী, মোহামেডান ও সোনালী ব্যাংক। কাল অ্যাজাক্সকে ৫-০ গোলে হারিয়ে শেষ চারে তাদের সঙ্গী হলো ঊষা ক্রীড়াচক্র।টানা তিন ম্যাচে জয়ী ঊষা ২৩ গোল করে একটিও খায়নি। কাল গোল করেছেন মইনুল, এহসান উল্লাহ, ইমরান, দ্বীন ইসলাম ও আফসার। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অন্য ম্যাচে বাংলাদেশ স্পোর্টিং ক্লাব ৩-১ গোলে হারিয়েছে ওয়ারী ক্লাবকে। জয়ী দলের মাসুম ও সায়মন করেছেন একটি করে গোল। ওয়ারীর গোলটি ইমরানের। এদিকে মোহামেডান কাল জার্মানি থেকে এনেছে গোলরক্ষক লরেন্স নেসকে।আজকের খেলা: মেরিনার্স-আজাদ, মোহামেডান-সোনালী ব্যাংক (দুপুর ২-৪৫ মি. ও বিকেল ৪-৩০ মি., হকি স্টেডিয়াম)।