ক্লাব কাপ হকির ‘ক’ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করল ঊষা ও মেরিনার্স। গতকাল মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে মেরিনার্স ৪-১ গোলে অ্যাজাক্সকে ও ঊষা ৮-০ গোলে সাধারণ বীমাকে হারিয়েছে। দুই দলই পেল টানা দুটি জয়। আগামীকাল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে ঊষা-মেরিনার্স।
মেরিনার্সের হয়ে রিমন কাল ২টি গোল করেছেন, আশরাফুল ও ফজলে হোসেন রাব্বি করেছেন ১টি করে গোল। অ্যাজাক্সের পক্ষে সান্ত্বনার গোলটি করেছেন হেদায়েতুল। পরশু রাতে ঊষায় যোগ দিয়েছেন দুই মালয়েশিয়ান খেলোয়াড় চোলান ও সাইদ। কিন্তু নাম নিবন্ধনের জটিলতায় কালকের ম্যাচে খেলতে পারেননি তাঁরা। তবে স্থানীয়দের নিয়েই দাপুটের সঙ্গে জিতেছে ঊষা। জাতীয় দলের স্ট্রাইকার কৃষ্ণ কুমার ৪টি, হাসান যুবায়ের নিলয় ৩টি ও পুষ্কর খীসা মিমো ১টি করে গোল করেছেন।
আজকের খেলা: মোহামেডান-সোনালী ব্যাংক, বাংলাদেশ স্পোর্টিং-ওয়ারী (বেলা ২-৩০ মি. ও বিকেল ৪-১৫ মি., হকি স্টেডিয়াম)