সেমিফাইনালে জকোভিচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইম্বলডনের তৃতীয় রাউন্ডে টেনিস র্যাঙ্কিংয়ের ৫ নম্বর তারকা রবিন সোদারলিংকে হারিয়ে রীতিমতো সাড়া ফেলে দিয়েছিলেন অস্ট্রেলিয়ান তরুণ বার্নার্ড টমিক। আজ কোয়ার্টার ফাইনালেও ১৮ বছর বয়সী টমিকের বিপক্ষে জয় পেতে রীতিমতো ঘাম ঝরাতে হয়েছে নোভাক জকোভিচকে। তবে শেষ পর্যন্ত দুই ঘণ্টা ৪৪ মিনিটের জমজমাট লড়াইয়ের পর ৬-২, ৩-৬, ৬-৩, ৭-৫ গেমের জয় নিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছেন এই সার্বিয়ান তারকা।প্রথম সেটে ৬-২ গেমের সহজ জয় পেলেও দ্বিতীয় সেটটা ৩-৬ গেমে হেরে যান জকোভিচ। তবে এরপর টানা সাতটি গেমে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে জয়ের কাছাকাছি পৌঁছে যান দুইবারের গ্রান্ডস্ল্যামজয়ী এই তারকা। এর পরও চতুর্থ সেটে আবার জকোভিচকে কঠিন পরীক্ষার মুখোমুখি দাঁড় করিয়েছিলেন টমিক। ৫-৫ গেমে ড্র হওয়ার পর আরও একটি অঘটনের আশঙ্কা করছিলেন অনেকে। কিন্তু শেষ পর্যন্ত ৭-৫ গেমের জয় দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেন জকোভিচ। রয়টার্স।