কোয়ার্টার ফাইনালের লড়াই না লড়েই সেমিফাইনালের টিকিট পেয়ে গিয়েছিলেন দ্বিতীয় বাছাই নোভাক জকোভিচ। অন্যদিকে গতকাল ফ্রেঞ্চ তারকা গেইল মনফিলসকে ৬-৪, ৬-৩, ৭-৬ সেটে হারিয়ে শেষ চারে তাঁর সঙ্গী হয়েছেন রজার ফেদেরার।এ বছরের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে আছেন জকোভিচ। এ মাসের শুরুতেই ক্লে-কোর্টের রাজা হিসেবে খ্যাত রাফায়েল নাদালকে হারিয়ে জিতেছেন মাদ্রিদ ওপেন শিরোপা। আর এবার সেমিফাইনালে ফেদেরারকে হারাতে পারলেই টানা ৪২টি ম্যাচ জেতার গৌরব অর্জন করবেন জকোভিচ। সেই সঙ্গে টেনিস র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানেও পৌঁছে যাবেন এই সার্বিয়ান তারকা। মৌসুমের প্রথম গ্র্যান্ড স্লামের এই সেমিফাইনালটির জন্য নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করবেন টেনিস প্রেমীরা। দুর্দান্ত একটা ম্যাচের প্রত্যাশা করছেন ফেদেরারও। গতকাল সেমিফাইনাল নিশ্চিত করার পর সাবেক এক নম্বর তারকা বলেছেন, ‘আমরা দুজনই একে অপরের বিপক্ষে খুব ভালো খেলি। আমি খুব আগ্রহ নিয়েই তাকিয়ে আছি এই সেমিফাইনালটির দিকে।’ রয়টার্স।