সেমিফাইনালে নৌবাহিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজয় দিবস হকির সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ নৌবাহিনী। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে কাল নৌবাহিনী ২-১ গোলে হারিয়েছে সেনাবাহিনীকে। গ্রুপ পর্বে এটি নৌবাহিনীর টানা তৃতীয় জয়। নৌবাহিনীর মামুনুর রহমান চয়ন ও রোমান সরকার ১টি করে গোল করেছেন। সেনাবাহিনীর গোলটি পুষ্কর খীসা মিমোর। দিনের অন্য ম্যাচে বিকেএসপি ৮-০ গোলে হারিয়েছে বিমানবাহিনীকে। বিকেএসপির আশরাফুল ৪টি, সোহানুর, আরশাদ, মহসিন ও ফজলে রাব্বি ১টি করে গোল করেছেন।