সেমিফাইনালে ফেদেরার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেমিফাইনালে উঠতে জয়ই ছিল একমাত্র পথ। রবিন সোদারলিংও ‘জিততেই হবে’ প্রতিজ্ঞা করেই নেমেছিলেন কোর্টে। কিন্তু কোর্টের ওপাশে দাঁড়িয়ে তাঁর সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে এটিপি ওয়ার্ল্ড ট্যুরের সেমিফাইনালে উঠে গেছেন রজার ফেদেরার। ডেভিড ফেরার, অ্যান্ডি মারেকে হারানোর পর সোদারলিং—গ্রুপ পর্বে তিন ম্যাচেই জিতে শেষ চারে নাম লেখালেন ১৬টি গ্র্যান্ড স্লামের মালিক। ‘বি’ গ্রুপ থেকে সেমিতে তাঁর সঙ্গী মারে। ওয়েবসাইট।