সেমিফাইনালে ফেদেরার-লি না
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে আভাস দিয়েছিলেন পুরোনো চেহারায় ফেরার। সেই ছন্দটা রজার ফেদেরার ধরে রেখেছেন বিএনপি-পারিবাস ওপেনেও। কোয়ার্টার-ফাইনালে দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসনকে ৭-৫, ৬-১ গেমে হারিয়ে উঠে গেছেন সেমিফাইনালে। যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ান ওয়েলসে শেষ চারে তাঁর প্রতিপক্ষ ইউক্রেনের আলেক্সান্দার দোলগোপোলোভ। এই টুর্নামেটের চারবারের চ্যাম্পিয়ন ফেদেরার এ নিয়ে সেমিফাইনালে খেলছেন অষ্টমবারের মতো।
মেয়েদের এককে সেমিফাইনালে উঠেছেন চীনের লি না। জানুয়ারিতে স্লোভাকিয়ার ডোমিনিকা সিবুলকোভাকে হারিয়ে অস্ট্রেলেয়ান ওপেন জেতা লি না ইন্ডিয়ান ওয়েলসের কোয়ার্টার ফাইনালেও একই প্রতিপক্ষকে হারিয়েছেন ৬-৩, ৪-৬, ৬-৩ গেমে। ওয়েবসাইট।