সেমিফাইনালে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের ম্যাচে শ্রীলঙ্কাকে ৬-২ গোলে উড়িয়ে দেওয়ার পর দরকার ছিল একটি ড্র। গতকাল স্বাগতিক নেপালের সঙ্গে গোলশূন্য ড্র করেই প্রথম অনূর্ধ্ব-১৬ সাফ ফুটবলের সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশ। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে হওয়া কালকের ম্যাচে বাংলাদেশ দলের একটা ক্ষতিও হয়েছে, অতিরিক্ত সময়ে লাল কার্ড দেখেছে ডিফেন্ডার বিজয় সরকার। সেমিফাইনালে বিজয়কে ছাড়াই মাঠে নামতে হবে বাংলাদেশকে। তবে বাংলাদেশ কার সঙ্গে সেমিফাইনাল খেলবে এটি এখনো ঠিক হয়নি। দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে আপাতত ‘বি’ গ্রুপের শীর্ষে বাংলাদেশ। আগামীকাল নেপাল শ্রীলঙ্কাকে ৪ গোলের ব্যবধানে হারাতে না পারলে বাংলাদেশই হবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন। সে ক্ষেত্রে সেমিফাইনালে ‘এ’ গ্রুপের রানার্সআপকে পাবে বাংলাদেশ (ভারত বা মালদ্বীপ)। ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপে সবার ওপরে পাকিস্তান।