সেমিফাইনালে মুখোমুখি ফেদারার-জকোভিচ
টানা চতুর্থবারের মতো ইউএস ওপেনের সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছেন এ সময়ের অন্যতম সেরা দুই টেনিস তারকা রজার ফেদারার ও নোভাক জকোভিচ। গতকাল বৃহস্পতিবার শেষ আটের খেলায় উইলফ্রেড সোঙ্গাকে ৬-৪, ৬-৩, ৬-৩ গেমে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছেন ফেদারার। অন্যদিকে নোভাক জকোভিচের বিপক্ষে প্রায় সাড়ে তিন ঘণ্টার জমজমাট লড়াই শেষে ইনজুরির কবলে পড়ে হার স্বীকার করেন জাঙ্কো টিপসারভিচ। শেষপর্যন্ত ৭-৬, ৬-৭, ৬-০, ৩-০ গেমে এগিয়ে থাকায় সেমিফাইনালের টিকিট পান টেনিস র্যাঙ্কিংয়ের এক নম্বর তারকা জকোভিচ।গত জুলাইয়ে ফ্রেঞ্চ ওপেনে ফেদারারের কাছে হেরেই শেষ হয়েছিল জকোভিচের জয়যাত্রা। সে দফায় টানা ৪৩ ম্যাচ জিতেছিলেন এই সার্বিয়ান তারকা। এবারের সেমিফাইনালেও নিশ্চয়ই সেই ম্যাচটা থেকেই অনুপ্রেরণা খুঁজবেন ফেদারার। ম্যাচটা খুবই কঠিন হবে, স্বীকার করলেও জয় পাওয়ার ব্যাপারে দৃঢ়প্রত্যয়ী পাঁচবারের ইউএস ওপেন শিরোপাজয়ী এই সুইস তারকা। তিনি বলেছেন, ‘প্যারিসের সেই ম্যাচের অভিজ্ঞতাটা আমাকে বা জকোভিচকে কতখানি সাহায্য করবে, জানি না। আমার জন্য সেই ম্যাচটা ছিল একটা দারুণ অভিজ্ঞতা। এটা এই কছরেরই অন্যতম সেরা ম্যাচ। আবারও তাঁর মুখোমুখি হওয়াটা একটা বড় চ্যালেঞ্জ। তবে আমি এর জন্য প্রস্তুত আছি। আর আশা করছি আমি জিততে পারব। কারণ আমি এখন অনেক ভালো খেলছি।’ ওয়েবসাইট।