সেমিফাইনালে মোহামেডান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনালী ব্যাংক আগের দিনই সেমিফাইনালে উঠে গিয়েছিল। কাল তাদের গ্রুপ সঙ্গী হয়ে সহজেই ওয়ালটন ক্লাব কাপ হকির শেষ চারে নাম লিখিয়েছে শিরোপাপ্রত্যাশী মোহামেডান। পাঁচ দলের গ্রুপে দুই দলই জিতেছে প্রথম তিনটি ম্যাচ। মোহামেডান তিন ম্যাচে কোনো গোল খায়নি, নিজেরা করেছে ২৯ গোল। আজাদের বিপক্ষে ৮-০, বাংলাদেশ পুলিশের বিপক্ষে ১৬-০, কাল মেরিনার ইয়াংসের মোড়কে বিকেএসপির দ্বিতীয় দলের বিপক্ষে জয় ৫-০ গোলে। মামুনুর রহমান (চয়ন) দুটি গোল করেছেন পেনাল্টি কর্নার থেকে। রাসেল মাহমুদ (জিমি), নান্নু ও রাসেল করেছেন একটি করে। অন্য ম্যাচে আজাদ ৩-২ গোলে হারিয়েছে পুলিশকে।