সেমিফাইনালে শারাপোভা ও কেভিতোভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারলেন না ইয়ারোস্লাভা শেভদোভা। বাছাইপর্ব পেরিয়ে এসে প্রথম মহিলা খেলোয়াড় হিসেবে ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে উঠতে পারলেন না কাজাখ মেয়ে। কাল কোয়ার্টার ফাইনালে পেত্রা কেভিতোভার বিপক্ষে প্রথম সেট জিতেছিলেন আগের রাউন্ডে বর্তমান চ্যাম্পিয়ন লি নাকে হারানো শেভদোভা। শেষ পর্যন্ত হেরেছেন ৬-৩, ২-৬, ৪-৬ গেমে। উইম্বলডনের বর্তমান চ্যাম্পিয়ন কেভিতোভা প্রথমবারের মতো উঠলেন ফ্রেঞ্চ ওপেনের শেষ চারে।সেমিফাইনালে কেভিতোভার প্রতিপক্ষ মারিয়া শারাপোভা। এস্তোনিয়ার কাইয়া কানেপিকে সরাসরি ৬-২, ৬-৩ গেমে হারিয়ে আবারও ১ নম্বর হওয়ার খুব কাছে চলে গেছেন শারাপোভা। মেয়েদের এককে অন্য সেমিফাইনালে খেলবেন সামান্থা স্টোসুর ও সারা ইরানি।পুরুষ এককের সেমিফাইনাল দুটি হবে আগামীকাল, যার একটিতে মুখোমুখি রজার ফেদেরার ও নোভাক জোকোভিচ। অপরটিতে রাফায়েল নাদাল ও ডেভিড ফেরার। কাল কোয়ার্টার ফাইনালে নাদাল ৭-৬ (৭/৪), ৬-২, ৬-৩ গেমে হারিয়েছেন বন্ধু নিকোলাস আলমাগ্রোকে।শীর্ষ তিন বাছাই শেষ চারে জায়গা করে নিলেও কাল হেরেছেন চতুর্থ বাছাই অ্যান্ডি মারে। তাঁকে ৬-৪, ৬-৭ (৩/৭), ৬-৩, ৬-২ গেমে হারিয়েছেন স্পেনের ডেভিড ফেরার। ওয়েবসাইট।