সেমিফাইনালেই জোকোভিচ-নাদাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের সেমিফাইনাল আগেই নিশ্চিত করেছেন রাফায়েল নাদাল ও রজার ফেদেরার। পরশু নিশ্চিত করলেন শীর্ষ বাছাই নোভাক জোকোভিচও। শেষ চারে আজ তিনি মুখোমুখি হবেন নাদালের। আগের ম্যাচে ফেদেরারের কাছে হেরে যাওয়া জোকোভিচ এদিন ৬-৩, ৭-৫ গেমে হারিয়েছেন চেক প্রজাতন্ত্রের টমাস বার্ডিচকে। এবার টুর্নামেন্ট জিতলেই প্রথম খেলোয়াড় হিসেবে টানা চারবার ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস জিতবেন সার্বিয়ান তারকা। এদিন তৃতীয় ম্যাচেও জিতেছেন রজার ফেদেরারও, ১৭টি গ্র্যান্ড স্লামের মালিক হারিয়েছেন জাপানের কেই নিশিকোরিকে। এএফপি।