সেমিফাইনালেই শেষ বাংলাদেশের স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম অনূর্ধ্ব-১৬ সাফ ফুটবলের ফাইনালে ওঠা হলো না বাংলাদেশের। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে কাল শেষ মুহূর্তের দুই গোলে বাংলাদেশের কিশোরদের স্বপ্ন ভেঙে দিয়েছে পাকিস্তান।আগের রাতের বৃষ্টিতে মাঠ ভারী ছিল, যে কারণে স্বাভাবিক খেলা খেলতে পারেনি মেজবাহউদ্দিনরা। খেলা শেষের এক মিনিট আগ পর্যন্ত পাকিস্তানকে আটকে রেখেছিল বাংলাদেশ। কিন্তু ৮৯ মিনিটে মনসুর খানের গোলে এগিয়ে যায় পাকিস্তানিরা। ইনজুরি সময়ে ব্যবধান দ্বিগুণ করে শের আলী। বাংলাদেশ অবশ্য এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ৭০ মিনিটেই। মিডফিল্ডার কাউসার পাকিস্তানের গোলরক্ষক উসমান খানকে মুখোমুখি পেয়েও গোল করতে পারেনি অফসাইডের কারণে। রানার্সআপ না হলেও তৃতীয় হওয়ার সুযোগ বাংলাদেশের সামনে। আজ তারা স্থান নির্ধারণী ম্যাচে খেলবে নেপালের বিপক্ষে। ভারত-পাকিস্তান ফাইনাল আগামীকাল।