সেমিফাইনালেই শেষ ভেসনিনা-সানিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রেঞ্চ ওপেনের মেয়েদের দ্বৈতে রানার্স আপ তাঁরা। কিন্তু উইম্বলডনের ফাইনালে ওঠা হলো না সানিয়া-ভেসনিনার। আজ শুক্রবার মেয়েদের দ্বৈতের সেমিফাইনাল লড়াইয়ে বিদায়ঘণ্টা বেজে গেছে এই ইন্দো-রাশিয়ান জুটির।ক্যারিয়ারে প্রথমবারের মতো উইম্বলডনের সেমিফাইনালে উঠেছিলেন সানিয়া মির্জা। কিন্তু স্বপ্নের ফাইনালের ওঠার লড়াইয়ে ভারতের এই টেনিস সেনসেশন পেলেন সরাসরি সেটে হারের বেদনা। ৬-৩, ৬-১ গেমে জয় তুলে নিয়ে টানা দ্বিতীয় গ্র্যান্ড স্লামের ফাইনালের ওঠার সুযোগ থেকে সানিয়া-ভেসনিনাকে বঞ্চিত করেন কভিটা পসেচকে-কাটারিনা শ্রীবটনিক জুটি। ওয়েবসাইট।