সেমিফাইনালের চার দল
রিয়াল মাদ্রিদবার্সেলোনাবায়ার্ন মিউনিখবরুসিয়া ডর্টমুন্ডসেমিফাইনালের ড্র আজ বিকেল চারটায়টানা ছয়বার সেমিফাইনালে উঠে নতুন রেকর্ড করেছে বার্সেলোনা। টপকেছে চিরপ্রতিদ্বন্দ্বী স্প্যানিশ প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে। নয়বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন রিয়াল ১৯৫৬ থেকে ১৯৬০ সাল পর্যন্ত টানা পাঁচ বছর শুধু সেমিফাইনালেই ওঠেনি, চ্যাম্পিয়নও হয়েছিল।চ্যাম্পিয়নস লিগ যুগে (১৯৯২-৯৩ থেকে) এবারসহ ১০ বার শেষ চারে উঠেছে বার্সা। দ্বিতীয় সর্বোচ্চ আটবার সেমিফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ।উয়েফা চ্যাম্পিয়নস লিগে এবার নিয়ে টানা তিনবার স্পেনের দুটি দল (বার্সা-রিয়াল) সেমিফাইনালে উঠল। অন্যদিকে জার্মানির দুটি ক্লাবের সেমিফাইনালে ওঠার ঘটনা এই প্রথম।চ্যাম্পিয়নস লিগে নিজেদের মাঠে টানা ২১ ম্যাচে অপরাজিত রইল বার্সেলোনা। অবশ্য বায়ার্ন মিউনিখের ২৯ ম্যাচের (১৯৯৮-২০০২) রেকর্ড থেকে এখনো অনেকটা দূরে।এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগে ইব্রাহিমোভিচের পাস থেকেই সবচেয়ে বেশি গোল হয়েছে। পরশু পাস্তোরের গোলটি ইব্রার সপ্তম সহায়তা। দ্বিতীয় সর্বোচ্চ ৫টি গোল হয়েছে রিয়ালের অ্যাঙ্গেল ডি মারিয়ার পাসে।