সেমির আশা বাঁচিয়ে রাখল কলকাতা
আগের ম্যাচে না খেলা সাকিব আল হাসানকে কাল আবার ফিরিয়ে আনা হয়েছিল একাদশে। যেটি ছিল আবার কলকাতা নাইট রাইডার্সের বাঁচা-মরার লড়াই। প্রথম তিন ম্যাচে জয় মাত্র একটি। সেমিফাইনালের আশা জিইয়ে রাখতে কাল কলকাতার জয়ই ছিল একমাত্র পথ। তো বাঁচা-মরার ম্যাচে সাকিবের দল কলকাতা ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে জিতেছে ২২ রানে।এতে অবশ্য সাকিবের ভূমিকা অল্পই। বল হাতে ৩ ওভারে ২৩ রান দিয়ে উইকেট-শূন্য, ব্যাট হাতে মাঠে নামার সুযোগই হয়নি।প্রথম দুই ম্যাচেই জিতে সেমিফাইনালের স্বপ্ন রাঙিয়ে রাখা ওয়ারিয়র্স প্রথমে ব্যাট করে তোলে ৪ উইকেটে ১৫৫ রান। ইনগ্রাম ৬১, স্মাটস ৪৬ ও বাউচার অপরাজিত ৩৮ রান করেন। জবাবে কলকাতা ১ উইকেট হারিয়ে ৯ ওভারেই ৮৩ রান তুলতেই নামে বৃষ্টি। পরে খেলা আর মাঠে না গড়ালেও কলকাতার ক্ষতি হয়নি। ক্যালিস ৩১ ও অধিনায়ক গম্ভীর ৩৩ রানে অপরাজিত ছিলেন। ম্যাচ-সেরা ওয়ারিয়র্সের ইনগ্রাম। বৃষ্টির কারণে সমারসেট ও দক্ষিণ অস্ট্রেলিয়ার দিনের প্রথম ম্যাচে টসই হতে পারেনি। ওয়েবসাইট।