সেমির আশা বাঁচিয়ে রাখল শেখ জামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ম্যাচে কলকাতা মোহামেডানের সঙ্গে এগিয়ে থেকেও হেরেছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব৷ তবে আইএফএ শিল্ডে নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে জয় পেয়েছে ফেডারেশন কাপের চ্যাম্পিয়নরা৷ কলকাতার সল্টলেক স্টেডিয়ামে কাল তারা ৩-১ গোলে হারিয়েছে সিকিম ইউনাইটেডকে৷ জোড়া গোল করেছেন ওয়েডসন, অন্যটি এমেকা ডার্লিংটনের৷ সিকিমের গোলদাতা আফেলেদা৷
এই জয়ে সেমিফাইনালে ওঠার সম্ভাবনা জিইয়ে রাখল শেখ জামাল৷ ৮ ফেব্রুয়ারি গ্রুপের শেষ ম্যাচে শেখ জামালের মুখোমুখি হবে মোহনবাগান৷