সেমির বায়ার্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ যখন অ্যালিয়াঞ্জ অ্যারেনায় খেলতে নামবে লিওঁ, নতুন একটা অনুভূতির সঙ্গে পরিচয় হবে ফ্রেঞ্চ ক্লাবটির। নিজেদের ৬০ বছরের ইতিহাসে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল যে এই প্রথম খেলছে তারা! তাদের প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ শিরোপাই জিতেছে চারবার, চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশিবার সেমিফাইনাল খেলার রেকর্ডে এসি মিলানের সঙ্গে তারা আছে দুইয়ে (১৩ বার)। ২১ বার খেলে সবার আগে রিয়াল মাদ্রিদ। ১৩টি সেমিফাইনাল খেয়ে বায়ার্ন ফাইনালে উঠতে পেরেছে ৭ বার। ২০০১ সালের পর এবার আবার সেমিফাইনাল। ১৯৭৪ সালে সেমিফাইনালে প্রথম খেলার পর পরেরটির জন্য এত দীর্ঘ সময় আর অপেক্ষা করতে হয়নি আগে। এ তথ্য লিওঁকে যেমন দিতে পারে প্রেরণা, তেমনি তাতিয়েও দিতে পারে বায়ার্নকে।