সেমির সমীকরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি ড্র। স্বপ্নভঙ্গ। আজ একই সময়ে শুরু হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপের ‘এ’ গ্রুপের শেষ দুটি ম্যাচের যেকোনো একটি ড্র হলেই বিদায় নেবে বাংলাদেশ। সেমিফাইনালে উঠতে হলে বাংলাদেশকে আজ পাকিস্তানের বিপক্ষে জিততে তো হবেই, প্রার্থনা করতে হবে ভারত-নেপাল ম্যাচটা যেন ড্র না হয়। যেহেতু পয়েন্ট সমান হলে প্রথমেই দেখা হবে গোল ব্যবধান, তাই গোল ব্যবধানে এগিয়ে থাকা নেপাল জিতলেই বেশি লাভ। গোল ব্যবধান সমান হয়ে গেলে আসবে কোন দল বেশি গোল করেছে সেই হিসাব। আর এই দুই শর্ত মেনেও যদি আলাদা করা না যায় দুটি দলকে, তখন হবে লটারি। উন্মুক্ত এই গ্রুপে এখনো সুযোগ আছে সব কটি দলেরই।
পয়েন্ট টেবিল গ্রুপ ‘এ’
ম্যাচ জয় ড্র হার স্ব/বি পয়েন্ট
নেপাল ২ ১ ১ ০ ৩/১ ৪
ভারত ২ ১ ১ ০ ২/১ ৪
পাকিস্তান ২ ০ ১ ১ ১/২ ১
বাংলাদেশ ২ ০ ১ ১ ১/৩ ১