সেমেনিয়ার বিয়ে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাস্টার সেমেনিয়া
কাস্টার সেমেনিয়া

কদিন আগেই শোনা গেল কাস্টার সেমেনিয়া নাকি অন্তঃসত্ত্বা৷ চুটিয়ে প্রেম করছেন দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের এক ফুটবলারের সঙ্গে৷ সেটা গুজব বলে প্রমাণ হতে না হতেই নতুন বিতর্ক৷ তবে এবারের খবরের ধরনটা পুরো উল্টো৷ দক্ষিণ আফ্রিকার ড্রাম ম্যাগাজিন-এর খবর, সেমেনিয়া নাকি বিয়ে করছেন তাঁর মেয়েবন্ধু ও সতীর্থ অ্যাথলেট ভায়োলেট রাসেবোয়াকে৷ দুই মেয়ে অ্যাথলেটের বিয়ে—তোলপাড় তোলার জন্য এটুকুই যথেষ্ট৷ খবরটি আরও বেশি কৌতূহল জাগিয়েছে সেমেনিয়া বলে৷ ছেলে না মেয়ে—পাঁচ বছর ধরেই তো এই বিতর্ক সঙ্গী তাঁর! সেমেনিয়া অবশ্য সব খবর উড়িয়ে দিয়েছেন৷ তবে ড্রাম ম্যাগাজিনের দাবি, জুলু উপজাতির নিয়ম মেনে প্রথাগত পথেই ভায়োলেটের বাড়িতে প্রস্তাব পাঠিয়েছেন সেমেনিয়া! ওবেসাইট৷