প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিমিয়ার ডিভিশন টিটি লিগের পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে অরুণিমা স্পোর্টিং ক্লাব। তারা পেয়েছে ২৮ পয়েন্ট। ২৫ পয়েন্ট নিয়ে রানার্সআপ শিশিরন টিটি ক্লাব। ২৪ পয়েন্ট পাওয়া শেখ রাসেল ক্রীড়া চক্র তৃতীয়। ১২ পয়েন্ট নিয়ে মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন আবাহনী, রানার্সআপ স্ট্রাইড টেবিল টেনিস টিম। প্রথম বিভাগে চ্যাম্পিয়ন উত্তরা ক্লাব, রানার্সআপ পরী টেবিল টেনিস টিম। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক জোবায়েদুর রহমান রানাসহ অনেকে।