সেরা ইব্রাহিমোভিচ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরি ‘আ’র গত মৌসুমের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন এসি মিলানের স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচ। সোমবার মিলানে অস্কার দেল ক্যালসিও পুরস্কারের রাতে সুইডিশ স্ট্রাইকার পেয়েছেন গত মৌসুমে সিরি ‘আ’র সেরা বিদেশি ফুটবলারের স্বীকৃতিও। সেরা কোচ মিলানের মাসিমিলিয়ানো অ্যালেগ্রি। সেরা ডিফেন্ডার মিলানের ব্রাজিলিয়ান থিয়াগো সিলভা। উদিনেস জিতেছে সেরা দলের পুরস্কার। সেরা গোলরক্ষক উদিনেসেরই সামির হ্যানডানোভিচ। ওয়েবসাইট।