সেরা একাদশের অধিনায়ক ব্র্যাডম্যান
স্যার ডন ব্র্যাডম্যান, সর্বকালের সেরা ব্যাটসম্যান। অস্ট্রেলীয় এই কিংবদন্তি নেতৃত্ব দিয়েছেন ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এক অস্ট্রেলীয় দলকেও। সেই ব্র্যাডম্যানই অধিনায়ক নির্বাচিত হয়েছেন উইজডেন নির্বাচিত সর্বকালের টেস্ট বিশ্ব একাদশের। ক্রিকেটের বাইবেলখ্যাত ক্রিকেট সাময়িকীটির ১৫০ বছর পূর্তি উপলক্ষেই কাল ঘোষিত হয়েছে সর্বকালের সেরা একাদশ। এখনো খেলে চলেছেন এমন ক্রিকেটারদের মধ্যে শুধু শচীন টেন্ডুলকারই আছেন এই দলে। ক্রিকেটের জনক ডব্লু জি গ্রেস ও উইকেটকিপার অ্যালান নটসহ সর্বোচ্চ চারজন ইংল্যান্ডের। গ্রেসের ওপেনিং সঙ্গী জ্যাক হবস। এএফপি।
উইজডেন বিশ্ব একাদশ (ব্যাটিং ক্রমানুযায়ী): জ্যাক হবস (ইংল্যান্ড), ডব্লু জি গ্রেস (ইংল্যান্ড), ডন ব্র্যাডম্যান (অস্ট্রেলিয়া, অধিনায়ক), শচীন টেন্ডুলকার (ভারত), ভিভ রিচার্ডস (ওয়েস্ট ইন্ডিজ), গ্যারি সোবার্স (ওয়েস্ট ইন্ডিজ), অ্যালান নট (ইংল্যান্ড, উইকেটকিপার), ওয়াসিম আকরাম (পাকিস্তান), শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া), ম্যালকম মার্শাল (ওয়েস্ট ইন্ডিজ), সিডনি বার্নস (ইংল্যান্ড)।