সেরা গোমেজ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুটবল-দুনিয়া কাঁপিয়ে নেইমার এসেছেন বার্সেলোনায়। এ আর এমনকি! ইংল্যান্ড ছেড়ে কার্লোস তেভেজ বা স্পেন ছেড়ে গঞ্জালো হিগুয়েইনের ইতালিতে পাড়ি জমানোও তেমন কিছু নয়। গ্যারেথ বেলকে নিয়ে অযথা টানাহেঁচড়াই করছে রিয়াল মাদ্রিদ। দলবদলের বাজারে এবার সত্যিকারের রত্ন তো মারিও গোমেজ! চোখ কপালে তোলার আগে শুনে নিন, এটা দিনো জফের কথা। ইতালির বিশ্বকাপজয়ী অধিনায়কের বিশ্বাস, বায়ার্ন মিউনিখ থেকে জার্মান স্ট্রাইকার গোমেজকে দলে টেনে এবার দলবদলে সবচেয়ে বড় দাও মেরেছে ফিওরেন্টিনা। জফের ফুটবলপ্রজ্ঞা নিয়ে সংশয় নেই। তবে এমন দাবি সম্ভবত গোমেজের সবচেয়ে বড় ভক্তটিও করবেন না! ওয়েবসাইট।