উয়েফা চ্যাম্পিয়নস লিগ বা ইউরোপিয়ান কাপ ও বিশ্বকাপ ফুটবল এই দুই টুর্নামেন্টেই সর্বোচ্চ গোলদাতা হয়েছেন মাত্র পাঁচজন ফুটবলার। প্রথম দৃষ্টান্তটি গড়েন ১৯৫৮ বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের (১৩) মালিক ফ্রান্সের জাস্ট ফন্টেইন। ১৯৫৮-৫৯ মৌসুমে স্টাডে রেইমসের পক্ষেও ১০ গোল করে সর্বোচ্চ গোলদাতা এই ফরাসি। ১৯৬২ বিশ্বকাপের অন্যতম যুগ্ম সর্বোচ্চ গোলদাতা হাঙ্গেরির ফ্লোরিয়ান আলবার্ট ১৯৬৫-৬৬ মৌসুমে স্বদেশি ক্লাব ফেরেঙ্কভারোসের পক্ষে ৭ গোল করে ইউসেবিওর সঙ্গে সর্বোচ্চ গোলদাতা হন। ১৯৬৬ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা পর্তুগালের ইউসেবিও বেনফিকার হয়ে তিনবার (১৯৬৪-৬৫, ৬৫-৬৬ ও ৬৭-৬৮) ইউরোপের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। ১৯৭০ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা জার্মানির জার্ড মুলার সর্বোচ্চ চারবার ইউরোপের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ১৯৭২-৭৩, ৭৩-৭৪, ৭৪-৭৫ ও ৭৬-৭৭ মৌসুমে বায়ার্ন মিউনিখের হয়ে। সর্বশেষ এই কৃতিত্ব দেখিয়েছেন ইতালির পাওলো রসি। ১৯৮২ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা পরের মৌসুমে জুভেন্টাসের হয়ে জেতেন একই পুরস্কার।