সেরা গোলদাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহিলা বিশ্বকাপের ফাইনালে কি আজ দুটি গোল করতে পারবেন অ্যাবি ওয়ামব্যাক? মেয়েদের বিশ্বকাপে সর্বকালের সেরা গোলদাতার রেকর্ড ছুঁতে দুটি গোলই দরকার যুক্তরাষ্ট্রের এই স্ট্রাইকারের। ১৪ গোল করে সবার ওপরে আছেন জার্মানির বির্জিত প্রিঞ্জ ও ব্রাজিলের মার্তা। এরপরই ১২ গোল করা ওয়ামব্যাক, সঙ্গে আছেন তিনটি বিশ্বকাপ খেলা স্বদেশি মিশেল অ্যাকারস। ১১ গোলও করেছেন দুজন, চীনের সুন ওয়েন ও জার্মানির বেটিনা উইগম্যান। ১০ গোল করেছেন নরওয়ের অ্যান ক্রিস্টিন অ্যারোনেস ও জার্মানির হেইদি মোর।