প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেনিলসন মার্টিনস নাসিমেন্তো, নামটি কি চেনা চেনা লাগছে? হওয়ারই কথা, দু-দুজন বিশ্বকাপজয়ী খেলোয়াড়ের নাম আছে ওই তিন শব্দে। ডেনিলসন ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জিতেছেন ২০০২ সালে, আর নাসিমেন্তো তো ফুটবল কিংবদন্তি পেলের নামের একটি অংশ। এই দুই বিখ্যাত ফুটবলারের নামের ডেনিলসন মার্টিনস নাসিমেন্তোও ব্রাজিলিয়ান। এই সময়ের সেরা ফুটবলার মেসি কাল দুটি গোল করে ছুঁয়েছেন তাঁকেই। ফিফা ক্লাব বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের মালিক এখন এই দুজনই। কালকের দুটিসহ দুটি ক্লাব বিশ্বকাপের চার ম্যাচে মেসির গোল চারটি। ২০০৯ সালেই দক্ষিণ কোরিয়ার পোহাং স্টিলার্সের হয়ে ৪টি গোল করেছিলেন ডেনিলসন।