সেরা গোলরক্ষক সুয়ারেজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার ‘লেভ ইয়াসিন’ পদকটা কে জিতবেন? ইকার ক্যাসিয়াস, ম্যানুয়েল নয়্যার নাকি মার্টিন স্টেকেলেনবার্গ? এঁদের কেউ নন। হল্যান্ডের গোলরক্ষক স্টেকেলেনবার্গ ঘোষণা করে দিয়েছেন, এই বিশ্বকাপের সেরা গোলরক্ষক লুইস সুয়ারেজ!হ্যাঁ, উরুগুয়ের এই স্ট্রাইকার নাকি ‘সেরা গোলরক্ষক’ হতে যাচ্ছেন। এমন অদ্ভুত ঘোষণার কারণ বুঝতেই পারছেন—গোললাইন থেকে সুয়ারেজের হাত দিয়ে বল ফেরানো। ঘানার বিপক্ষে ম্যাচের একেবারে অন্তিমলগ্নে এসে গোলে ঢুকতে যাওয়া বল হাত দিয়ে ফিরিয়েছিলেন সুয়ারেজ। শাস্তি হিসেবে তিনি লাল কার্ড পেয়েছিলেন, সেমিফাইনাল মিস করেছেন, দলের বিপক্ষে পেনাল্টির সিদ্ধান্তও দেওয়া হয়েছিল। এই ঘটনায় সুয়ারেজকে নিয়ে দুনিয়াজুড়ে আলোচনা শুরু হয়েছিল। কেউ বলছিলেন, সুয়ারেজ অপরাধ করেছেন, কেউ বলছিলেন সুয়ারেজ দলকে বাঁচিয়ে নায়ক হয়েছেন, আবার কেউ ফিফাকে আইন বদলাতে বলছেন—যাতে এ রকম ক্ষেত্রে পেনাল্টি না দিয়ে সরাসরি গোল দিয়ে দেওয়া হয়।সে আলোচক-সমালোচকেরা যা-ই বলুন, স্ট্রাইকার সুয়ারেজের এমন গোলরক্ষক বনে যাওয়া দেখে দারুণ মজা পেয়েছেন ডাচ গোলরক্ষক। তিনি সুয়ারেজকে একটা ফোন-বার্তা পাঠিয়েছেন। নিজেই বলছেন, ‘আমি সুয়ারেজকে একটা টেক্সট মেসেজ পাঠিয়ে লিখেছি, ও এবারের টুর্নামেন্টের সেরা গোলরক্ষক। আমার মনে হয়, লেভ ইয়াসিন অ্যাওয়ার্ডটা এবার ওরই পাওয়া উচিত।’স্টেকেলেনবার্গের হল্যান্ডের সঙ্গে সুয়ারেজবিহীন উরুগুয়ের সেমিফাইনালটা হয়ে গেছে কাল রাতেই। এই ম্যাচের আগ পর্যন্ত ৩ গোল হজম করা স্টেকেলেনবার্গ নিজে কি লেভ ইয়াসিন পদকের দিকে আরেক পা এগোতে পেরেছেন? ওয়েবসাইট।