সেরা গোলের সংক্ষিপ্ত তালিকায় মেসি-নেইমার-রুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিফার বর্ষসেরা গোলের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন তিন তারকা ফুটবলার লিওনেল মেসি, নেইমার ও ওয়েইন রুনি। গতকাল শুক্রবার এ বছরের সেরা ১০টি গোলের নাম প্রকাশ করেছে ফিফা।আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের খেলায় দুর্দান্ত দক্ষতায় একটি গোল করে এ তালিকায় জায়গা করে নিয়েছেন বার্সেলোনার তারকা লিওনেল মেসি। ফ্লেমিঙ্গোর বিপক্ষে একক প্রচেষ্টায় করা গোলটির জন্য সেরা গোলের তালিকায় নাম লিখিয়েছেন ব্রাজিলিয়ান তারকা স্ট্রাইকার নেইমার। নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির বিপক্ষে করা ইংলিশ স্ট্রাইকার ওয়েইন রুনির গোলটি স্থান পেয়েছে সেরা গোলের তালিকায়। এ ছাড়া সেরা ১০ গোলের এ তালিকায় আছেন ইন্টার মিলানের ডেজান স্টানকোভিচ, মেক্সিকোর জিওভান্নি ডস সান্তোস, এসি মিলানের জ্বাতান ইব্রাহিমোভিচ।এ ১০টি গোলের মধ্যে সেরা তিনটি গোল নির্বাচন করার সুযোগ পাবেন ফুটবলপ্রেমীরা। আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত ফিফার ওয়েবসাইটে ভোট দিতে পারবে দর্শকেরা। এরপর ৯ জানুয়ারি ফিফার বার্ষিক অনুষ্ঠানে ঘোষণা করা হবে সেরা গোলটির নাম। ওয়েবসাইট।