সেরা চারের এই দশা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোপা আমেরিকার ফরম্যাটটা এমন, তিন গ্রুপের সেরা দুই দল চলে যাবে কোয়ার্টার ফাইনালে। শেষ আটের বাকি দুটো জায়গা পূরণ করবে প্রতি গ্রুপে তৃতীয় হওয়া তিনটি দলের সেরা দুটি। এ জন্য কোপা আমেরিকায় তিনটি গ্রুপের পাশাপাশি তৃতীয় সেরাদেরও আলাদা একটি পয়েন্ট টেবিল আছে। মজার ব্যাপার হলো, সেই তালিকায় এখন অবস্থান করছে কোপারই শক্তির বিচারে সেরা চার দল ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়ে! চার দলই দুটো করে ম্যাচ খেলে এখনো জয়ের দেখা পায়নি। হারেওনি। ফলে দুই ম্যাচ থেকে দুটো করে পয়েন্ট তাদের অর্জন। চারটি দলেরই গোল-ব্যবধানও শূন্য—যত গোল দিয়েছে, ততটি হজমও করেছে। একটি করে ম্যাচ বাকি আছে এই চার দলেরই। কোপা শুরুর আগে কে ভেবেছিল, তৃতীয় সেরাদের তালিকায় এভাবে থাকবে কোপার চার সেরা দল?