সেরা চুলের পাঁচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বজুড়ে ফাইভ-আ-সাইড টুর্নামেন্টটা তাঁর নিজের উদ্যোগেই হচ্ছে। নেইমার নিজে সেই টুর্নামেন্টের জন্য দলও নির্বাচন করলেন। তা কে কে ঠাঁই পাচ্ছেন সেই দলে? কী ভাবছেন, মেসি-রোনালদো-সুয়ারেজরা? একদমই না! ব্রাজিলিয়ান ফরোয়ার্ড যেমন খেয়ালি স্বভাবের, নিজের আয়োজিত এই টুর্নামেন্টের জন্য দলও বেছে নিলেন তেমনি খেয়ালি ঢঙে। দলে ঢোকার মানদণ্ড যে এখানে চুল! চুলের বাহারের ভিত্তিতে নির্বাচিত প্রথম খেলোয়াড়ের নামটিও ধারণা করতে কষ্ট হওয়ার কথা নয়—পল পগবা! ফ্রেঞ্চ মিডফিল্ডারের পাশাপাশি নেইমারের দলে জায়গা হয়েছে সাবেক ও বর্তমান দুই ক্লাব সতীর্থ দানি আলভেজ ও অ্যালেক্স সংয়ের। আছেন আর্তুরো ভিদালও। বাকি খেলোয়াড়টি অবশ্য বুটজোড়া তুলে রেখেছেন অনেক আগে। বাহারি চুলের হিসাবে তিনি অবশ্য এখনো বর্তমান সময়ের যেকোনো খেলোয়াড়ের চেয়ে বেশি ‘আকর্ষণীয়’—ডেভিড বেকহাম। মার্কা।