সেরা জেমস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের সেরা অ্যাথলেট কে? উসাইন বোল্টেরই তো নাম বলবেন সবাই। সেরা ফুটবলার? লিওনেল মেসি বা ক্রিস্টিয়ানো রোনালদো! কিন্তু সবচেয়ে ফিট অ্যাথলেট? এই বরমাল্য কিন্তু এই তিনজনের কারও গলায় ওঠেনি। পেয়েছেন বাস্কেটবল তারকা লেব্রন জেমস। ক্রীড়া সাময়িকী স্পোর্টস ইলাস্ট্রেটেড-এর ভোটে এই সম্মান পেয়েছেন ক্লিভল্যান্ড ক্যাভেলিয়ার্সের এই তারকা। চারটি আলাদা মানদণ্ড ঠিক করা হয়েছিল বিচারের জন্য শক্তি, গতি, ক্ষিপ্রতা ও সহনশীলতা। প্রতি বিভাগে ১০ নম্বর বরাদ্দ ছিল। জেমস ‘পারফেক্ট ফর্টি’ স্কোর করেছেন। রোনালদো অবশ্য দ্বিতীয় হয়েছেন, চল্লিশে পেয়েছেন ৩৮.৫। ৩৬.৫ পয়েন্ট নিয়ে তৃতীয় বোল্ট। শীর্ষ দশে ফুটবলার আর কেউ নেই, বেশির ভাগই রাগবি বা বাস্কেটবল খেলোয়াড়। ও, হ্যাঁ, মাইকেল ফেল্প্স আছেন দশে। মেইল অনলাইন।