সেরা জোকোভিচ-সেরেনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাফায়েল নাদালের পেছনে থেকেই বছরটা শেষ করতে হচ্ছে নোভাক জোকোভিচকে। তবে একটা জায়গায় নাদালকে ছাড়িয়ে গেছেন এই সার্বিয়ান। আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের (আইটিএফ) বর্ষসেরা খেতাব ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ২০১৩’ জিতেছেন তিনি। এ নিয়ে টানা তিনবার আইটিএফের বর্ষসেরা হলেন জোকোভিচ। বর্ষসেরা নারী টেনিস খেলোয়াড়ের পুরস্কারটা যথারীতি পেয়েছেন সেরেনা উইলিয়ামস। এ নিয়ে চতুর্থবারের মতো আইটিএফের ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন’ হলেন টেনিসের রানি। ওয়েবসাইট।