সেরা দলটির হাতেই বিশ্বকাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্দান্ত একটা বিশ্বকাপের সফল সমাপ্তি দেখলাম আমরা।অবশেষে সেরা দলটিই বিশ্বকাপ জিতেছে। এটি আসলে ভারতেরই প্রাপ্য ছিল। ভারতের বিশ্বকাপ জয় নিশ্চিত হওয়ার পর ওয়াংখেড়ে স্টেডিয়ামে দারুণ কিছু দৃশ্যের অবতারণা হয়েছে। পুরো ভারতবর্ষের এটা উদ্যাপন করা উচিত। এমন মুহূর্ত জীবনে বারবার আসে না। গুরুত্বপূর্ণ হচ্ছে, প্রত্যেকেই ভারতের বিশ্বকাপ জয় উপভোগ করছে।পুরো টুর্নামেন্টেই ভারতীয় দলের প্রতি আমার একটা পরামর্শ ছিল—নিয়মিত পাঁচ বোলার খেলানো। কিন্তু অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি নিজের পরিকল্পনা আর দলের ওপর বিশ্বাস রেখেছে। ধোনির বিশ্বাস ছিল, তার বোলাররা ব্যাটিং লাইনআপকে সমর্থন দিতে পারে। সে সব সময়ই তার খেলোয়াড়দের পাশে ছিল এবং সর্বোচ্চ ভালোটা নিয়েই টুর্নামেন্ট শেষ করল। ধোনি দলকে দারুণভাবে নেতৃত্ব দিয়েছে।কোচ গ্যারি কারস্টেনের কথা ভুলে গেলেও চলবে না। পর্দার অন্তরালে নীরবে কাজ করে গেছে সে। পাদপ্রদীপের আলো খেলোয়াড়দের ওপরেই ছিল, তবে ধীরে ধীরে দলটিকে তৈরি করেছে। ভারতের ক্রিকেট কারস্টেনের অবদানকে সব সময়ই মনে রাখবে। তিন বছর ধরে কারস্টেন দলটি তৈরি করেছে এবং তার কাজের ফলটা তো সবাই দেখলই। ভারতের কোচ হিসেবে শেষ দিনে দারুণ এক উপহার পেল কারস্টেন।ফাইনালটা হয়ে উঠেছিল ব্যক্তিগত নৈপুণ্যে উদ্ভাসিত এক ম্যাচ। তবে ভারত দলগতভাবে দুর্দান্ত খেলেছে এবং এটাই পার্থক্য গড়ে দিয়েছে। যার ফলে শিরোপা ভারতের হাতে।ম্যাচটি বিশ্বকাপ ফাইনালের মতোই হয়েছে। চাপের মধ্যে অসাধারণ এক ইনিংস খেলেছে মাহেলা জয়াবর্ধনে। কিন্তু শেষ হাসিটা হাসল ভারত। বিশ্বকাপ জিততে কয়েক বছর ধরে কঠিন পরিশ্রম করেছে দলটি। সমর্থকদের অপেক্ষা ছিল খেলোয়াড়দের চেয়েও বেশি। খেলোয়াড় এবং সমর্থকদের ধৈর্যের ফল অবশেষে মিলল। ক্রিকেটের সেরা ক্রীড়ামনস্ক আয়োজক ভারত। এর চেয়ে ভালো আয়োজন আর কেউ করতে পারত বলে মনে হয় না আমার।টিম ইন্ডিয়াকে অভিনন্দন। তাদের এখন উপভোগের সময়।