সেরা দশ মুহূর্তের তালিকায় শচীনের ২০০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাইম ম্যাগাজিনের এ বছরের ক্রীড়াবিষয়ক সেরা দশ মুহূর্তের তালিকায় ঠাঁই পেয়েছে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে শচীন টেন্ডুলকারের করা ডাবল সেঞ্চুরি।টাইম জানিয়েছে, ক্রীড়া ক্ষেত্রে কিছু কিছু মাইলফলক আছে, যেগুলো স্পর্শ করা সহজ কাজ নয়। যেমনটা বলা যায় শচীন টেন্ডুলকারের ওয়ানডে ডাবল সেঞ্চুরি। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে তাঁর আগে কেউ কখনো দলকে একাই ২০০ রান এনে দিতে পারেননি।গত ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অনন্য রেকর্ডটি করেন সর্বকালের রান সংগ্রাহক শচীন। অপরাজিত ২০০ রানের মহাকাব্যিক ইনিংসে ভারতের এই লিটল মাস্টার হাঁকেন তিনটি ছয়। —পিটিআই।